ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্ধুর খোঁজে বাসায় এসে গৃহবধূকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 February, 2022, 10:57 AM

ধর্ষক আলিম

ধর্ষক আলিম

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় স্বামীর বন্ধুর ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৯)। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়য়ারি) সকালে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুড়িগ্রামের উলিপুরের উমানন্দ কারিপাড়ার গুলজারের ছেলে আব্দুল আলিমকে (২৬)।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, আলিম ও ভুক্তভোগী গৃহবধূর স্বামী একই গ্রামের বাসিন্দা এবং তারা একে অপরের ভালো বন্ধু। সেই সুবাদে আলিম প্রায়ই বন্ধুর বাসায় যাতায়াত করতেন। গত সোমবার রাত ১১টার দিকে আলিম তাদের বাসায় গিয়ে তার বন্ধুর খোঁজ করেন। এ সময় ভুক্তভোগী গৃহবধূর স্বামী নিজ কর্মস্থলে ছিলেন। পরে আলিম বাসায় ঢুকে তাদের পারিবারিক নানা বিষয়ে কথাবার্তা বলতে থাকেন।

তিনি আরও জানান, একপর্যায়ে ভুক্তভোগী গৃহবধূ আলিমকে চলে যেতে বললে তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্বামীকে হত্যা করাসহ নানা ভয়ভীতি দেখিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status