ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউক্রেনে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 February, 2022, 10:50 AM

ইউক্রেনে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণ

ইউক্রেনে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণ

ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

এদিকে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে বিবিসির সংবাদদাতারা নিশ্চিত করেছিলেন যে, তারা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেতস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।

এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভে, দক্ষিণাঞ্চলীয় ওদেসায় এবং পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের অবলাস্ট এলাকায়ও বিস্ফোরণ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার তথ্যে উঠে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status