ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা ও ভাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 12:38 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 February, 2022, 12:39 PM

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা ও ভাই

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা ও ভাই

গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে আগুন লেগে এক শিশু নিহত এবং একই পরিবারের তিনজনসহ ১২জন দগ্ধ হয়েছেন ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ১০টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায়।

নিহত শিশুর নাম জোবায়ের । তার বয়স হয়েছিল ৭ বছর। এ ঘটনায় নিহত জোবায়েরের বাবা মকবুল (৪০), মা স্ত্রী রেখা বেগম (৩৮) ও তার বড়ভাই জয় (৯) দগ্ধ হয়েছেন। ওই পরিবারের প্রতিবেশীর ছেলে জামিয়া রহমানও গুরুতর আহত হয়েছে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,সোমবার রাত পৌনে এগারটায় আগুনের খবর পেয়ে সাথে সাথে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভৈরব ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আমাদের সাথে যোগ দেয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে মকবুলের ছোটছেলে আগুনে পুড়ে মারা যায়।

তিনি আরো জানান, আগুন নিভিয়ে বাকি আহতদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করা হয়েছে।

মকবুলের প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শী আইয়ুব আলী জানায়, রাত পৌনে এগারটায় সিলিন্ডার বিষ্ফোরণের বিকট শব্দে আশেপাশের বিল্ডিং কেঁপে উঠে। দ্রুত বাইরে গিয়ে দেখি মকবুলের বাসায় দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা। অন্তত একশত ফুট উপরে উঠে যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩৫-৪০ মিনিট সময় লাগে ফায়ার সার্ভিস কর্মীদের।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তৌফিকুর রহমান ভুইয়া বলেন,খবর পেয়ে আমি আমার লোকজন নিয়ে ঘটনাস্থলে আসি এবং উদ্ধার কাজে সহযোগিতা করি। এখন কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখছি এবং আর কেউ মারা গেলেন কি না খুঁজে দেখছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status