যশোরে ধানক্ষেতে পড়ে থাকা সেই অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় মিলেছে। তিনি উপজেলার জয়পুর গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৪৮)।
মৃতের ছোট ছেলে আফজাল হোসেন তার মায়ের লাশ শনাক্ত করে।
জাহানারার বাবার বাড়ি উপজেলার আগরহাটি গ্রামে। তিনি ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে।
সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধান ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই নারীর ছোট ছেলে আফজাল হোসেন তার মায়ের লাশ শনাক্ত করে।
স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম বুলু জানান, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে।
মনিরামপুর থানার পরিদর্শক তদন্ত মাহবুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হলেও ওই নারীর মৃত্যুরহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি।