ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাজারের ব্যাগে মিলল সাড়ে ৩ কেজি গাঁজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 12:40 PM

বাজারের ব্যাগে মিলল সাড়ে ৩ কেজি গাঁজা

বাজারের ব্যাগে মিলল সাড়ে ৩ কেজি গাঁজা

পটুয়াখালীর দুমকিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মো. খলিল গাজী  (৩৫) নামের একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে খলিলকে গ্রেফতার করেন।

পরবর্তীতে তার সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে পেঁচানো সাড়ে ৩ কেজি গাঁজা  উদ্ধার করা হয়। খলিল পার্শ্ববর্তী পটুয়াখালী সদর  উপজেলার হাজী খালী  গ্রামের রফেজ গাজীর   ছেলে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত খলিলকে নিয়মিত মামলায় বুধবার কোর্টে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status