ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীমা লঙ্ঘন করবেন না, বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র সচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 8:34 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 February, 2022, 8:35 PM

সীমা লঙ্ঘন করবেন না, বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র সচিব

সীমা লঙ্ঘন করবেন না, বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র সচিব

নির্বাচন-সহ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সীমা লঙ্ঘন না করতে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার সরকারের এমন অবস্থান জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘পরামর্শ গ্রহণযোগ্য তবে শিষ্টাচার না মানা হলে সতর্ক করা হবে।’

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে বিদেশি বন্ধুদের আগ্রহ বরাবরের। নির্বাচন সামনে রেখে সেই আগ্রহ জানান দিচ্ছেন কূটনীতিকরা। নির্বাচন কমিশন গঠন আর নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে শুরু করেছেন উন্নয়ন সহযোগিরা।

যদিও রাজনৈতিক, কূটনৈতিক আর বাণিজ্যিক সম্পর্কের বিবেচনায় কৌশলগত কারণেই একেক দেশের অবস্থান একেক রকম। উপ-আঞ্চলিক, আঞ্চলিক কিংবা বৈশ্বিক কূটনীতির সাথেও যা পরিবর্তনশীল। তবে বিষয়টি ভালোভাবে দেখছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন: আমরা কখনোই চাইবো না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোন রাষ্ট্রের হস্তক্ষেপ থাকুক। আমাদের সকলকে আরও সংযত হওয়া দরকার, যাতে করে আমাদের নিজেদের সমস্যা গুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি।

উন্নয়ন অংশীদার হলেও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে সতর্ক করে দেওয়ার কথাও জানান জ্যেষ্ঠ এই কূটনীতিক।

মোমেন আরও বলেন: যেহেতু তোরা আমাদের উন্নয়ন সহযোগি। তাই তাদের আগ্রহ থাকতে পারে কিন্তু আগ্রহ থাকা আর লেকচার দেওয়া আলাদা জিনিস। তারা যদি কোন রকম সীমা লঙ্ঘন করে থাকে, অবশ্যই আমরা তাদের সাবধান করে দেবো।

দুই দেশের সম্পর্ক হুমকির মধ্যে পড়ে- এমন আচরণ না করারও পরামর্শ দেন পররাষ্ট্র সচিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status