ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
থানার পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 8:39 PM

থানার পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা!

থানার পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা!

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী থানায় কর্মরত জিয়াউর রহমান জিয়া (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে ফরিদা পারভীন (৪৩) বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) আদালতে মামলাটি দায়ের করেন। এ ছাড়া তার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগও করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট এস এম ফেরদৌস ওয়াহিদ সুমন মঙ্গলবার জানান, মামলার এজাহারের সঙ্গে উভয়ের আপত্তিকর ভিডিওচিত্র সিডি আকারে আদালতে দাখিল করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করার পর কাজিপুর থানায় কর্মরত থাকা অবস্থায় পুলিশ সদস্য জিয়াউর রহমান জিয়ার সঙ্গে বাদীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া গড়ে ওঠে। এরপর তারা বিয়ে ছাড়াই বেশ কয়েকটি স্থানে বাসা ভাড়া নিয়ে একঙ্গে বসবাস করতে থাকে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যের নিজ জেলা রাজশাহীতে পাঁচ শতক জায়গা ক্রয় করে দেওয়ার কথা বলে একসময়ের এনজিও কর্মী বাদী ফরিদা পারভীনের কাছ থেকে ১০ লাখ টাকাও নেন পুলিশ সদস্য।  

এ অবস্থায় অবৈধ দৈহিক মেলামেশার কারণে বাদীর গর্ভে সন্তান এলে সেটিও আসামির পরামর্শে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলা হয়। এসব ঘটনা জানাজানি হওয়ায় বাদীকে তার স্বামী তালাক দিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে অভিযুক্ত পুলিশ সদস্য বাদীকে আর বিয়ে করেনি এবং জায়গাও ক্রয় করে দেয়নি। যে কারণে ২০২০ সালের ৩১ ডিসেম্বর বাদী সিরাজগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী মঙ্গলবার বলেন, ওই নারীর অভিযোগ পাওয়ার পর পুলিশ সদস্য জিয়াউর রহমান জিয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। এরপর বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এএসআই পদ থেকে পদাবনতি দিয়ে কনস্টেবল পদে রাখা হয়েছে। সে বর্তমানে চৌহালী থানায় কর্মরত রয়েছে।   

ধর্ষণ মামলা প্রসঙ্গে তিনি বলেন, সিআইডির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে চৌহালী থানার কনস্টেবল জিয়াউর রহমান জিয়া বলেন, ঘটনা সত্য নয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status