ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালীতে শিক্ষককে পেটালেন এসআই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 8:22 PM

নোয়াখালীতে শিক্ষককে পেটালেন এসআই

নোয়াখালীতে শিক্ষককে পেটালেন এসআই

নোয়াখালীর চাটখিল থানার এসআই রমজান আলীর বিরুদ্ধে মিজানুর রহমান নামের এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিজানুর রহমান উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত অভিযোগে মিজানুর রহমান উল্লেখ করেন, আজ সকাল ১০টার দিকে উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০০-৬০০ ছাত্রছাত্রীকে করোনার দ্বিতীয় ডোজের টিকা দিতে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের ছয়-সাতজন শিক্ষকসহ তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তার ব্যবহৃত মোটরসাইকেলটি হাসপাতালের সামনে রেখে তিনি ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই এবং এক্সেলেটরটি নষ্ট। পরে মোটরসাইকেল চালু করে এক্সেলেটর ঠিক করতে গিয়ে প্রচণ্ড শব্দ হয়। ঘটনাস্থলে দায়িত্বরত চাটখিল থানার এসআই রমজান আলী তাকে ফটকের বাইরে গিয়ে মোটরসাইকেল ঠিক করার কথা বলেন এবং শব্দে সমস্যা হচ্ছে বলে জানান।

ওই শিক্ষকের অভিযোগ, এসআইয়ের কথামতো তিনি হাসপাতালের প্রধান ফটকে নিয়ে আবার মোটরসাইকেল চালু করার চেষ্টা করলে এসআই রমজান আলী সেখানে গিয়ে তাকে থাপ্পড় মারেন ও গালমন্দ করেন। এ সময় তিনি শিক্ষক পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে তাকে আবার চড়-থাপ্পড় মারেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনও এ এস এম মোসাকে লিখিতভাবে জানান।

এ এস এম মোসা বলেন, শিক্ষকের লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি শুনানি করে মীমাংসা করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি যেহেতু উনার অধিনস্ত, তাই উনি কী করেন দেখা যাক।

অভিযোগের বিষয়ে এসআই রমজান আলী বলেন, টিকা দিতে এসেছিল অনেক ছাত্রছাত্রী। হাসপাতাল থেকে খবর দেওয়ার পর আমি সেখানে গিয়েছিলাম। তখন সেখান থেকে সরিয়ে দিতে গেলে ওই শিক্ষকের সঙ্গে হালকা ধাক্কাধাক্কি ও কথা-কাটাকাটি হয়েছে। পরে বিকেলে থানায় ওসিসহ তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে না পড়ালেও শিক্ষক হিসেবে সম্মানীয়।

চাটখিল থানার ওসি আবুল খায়ের বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে আসা শিক্ষার্থীদের লাইন সোজা করার সময় সম্ভবত এক শিক্ষকের সঙ্গে এসআই রমজান আলীর ধাক্কা লেগেছে। তিনি বিষয়টি দেখছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status