ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 8:16 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 February, 2022, 8:37 PM

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন

নীলক্ষেতে বইয়ের মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে  ব্যবসায়ীরাও এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

সূত্র জানিয়েছে, অনেক বই পুড়ে ছাই হয়ে গেছে।  ব্যবসায়ীরা আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।  

ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status