ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টার্গেট করে একের পর এক মসজিদে চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 6:10 PM

টার্গেট করে একের পর এক মসজিদে চুরি

টার্গেট করে একের পর এক মসজিদে চুরি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় আবারো একটি মসজদি থেকে ১২ টি ফ্যান, ১টি মোটর  ও ২টি সোলারের ব্যাটারি চুরি হয়েছে। মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউপির দক্ষিণ শাহাজাদপুর জামে মসজিদে এই চুরি সংগঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, চোরেরা টার্গেট করে একের পর এক মসজিদ থেকে চুরি করছে। এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আনিছুর রহমান জানান, মসজিদের মোয়াজ্জিন ফজরের সময় আজান দিতে গিয়ে দেখতে পান মসজিদের মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতরে সব এলেমেলো করা। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে গেলে না জ্বললে তখন তিনি বুঝতে পারেন মসজিদে আবারো চুরি হয়েছে। এরপর তিনি সবাইকে ডাকেন।

প্রাথমিকভাবে, এই চক্রের একাধিক সদস্য মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

এ বিষয়ে খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদ পরিদর্শন করা হয়েছে। চোরদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর এই ইউপির ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের ৬ টি মসজিদে একযোগে চুরি সংগঠিত হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status