ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুর সর্বনাশ করলেন বৃদ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 6:02 PM

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুর সর্বনাশ করলেন বৃদ্ধ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুর সর্বনাশ করলেন বৃদ্ধ

লক্ষ্মীপুরের রায়পুরে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী আব্দুল কাদের নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে তাকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, গত সোমবার বিকেলে চকলেট, বিস্কুটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে তার শিশু কন্যাকে রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানের ভেতরে নিয়ে যায়। পরে তার মেয়েকে ধর্ষণ করেন বৃদ্ধ আব্দুল কাদের। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। শেষে ঘরে ফিরে গেলে রক্তাক্ত অবস্থায় শিশুটির পরিবার তাকে দেখতে পায়। এ সময় মাকে সব কথা বলে দেয় সে।

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, এ ঘটনায় শিশুটির মা সোমবার রাতে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আব্দুল কাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status