ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাত দিনে করোনা কমেছে প্রায় ৫১ শতাংশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 7:37 PM

সাত দিনে করোনা কমেছে প্রায় ৫১ শতাংশ

সাত দিনে করোনা কমেছে প্রায় ৫১ শতাংশ

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু, নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। সাত দিনের ব্যবধানে করোনা কমেছে প্রায় ৫১ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫১ জন। এ সময়ে করোনায় সংক্রমিত ৯ জনের মৃত্যু হয়েছে।

আগের দিন অর্থাৎ শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ১ হাজার ৯৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ২১ জনের।

২৪ ঘণ্টায় সারা দেশে ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৮২ শতাংশ।

দেশে করোনা সংক্রমণের হার কমছে প্রতি সপ্তাহে। স্বাস্থ্য অধিদফতরের আজকের প্রতিবেদনে দেখা যায়, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয় ৭৬ হাজার ২০০ জনের। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শনাক্তের হার কমে দাঁড়ায় ২৩ দশমিক ৯ শতাংশে।

পরের সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি মোট শনাক্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ১৩২ জন। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শনাক্তের হার কমে ৩৬ দশমিক ৮ শতাংশ।

সর্বশেষ ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৩ হাজার ৬২৭ জন। শনাক্তের হার কমেছে ৫০ দশমিক ৯ শতাংশ।

১৪ থেকে ২০ ফেব্রুয়ারি করোনায় মৃত্যু হয় ১৪৬ জনের। তাদের মধ্যে ৯১ জন বা ৬১ দশমিক ৩ শতাংশই টিকা নেননি। টিকা পেয়েছেন ৫৫ জন বা ৩৭ দশমিক ৭ শতাংশ। তাঁদের মধ্যে ছয়জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৮ জন এবং তৃতীয় ডোজের টিকা পেয়েছেন ১ জন। এ সপ্তাহে মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি জনের ডায়াবেটিস ছিল। উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন প্রায় ৫৯ শতাংশ। এ সপ্তাহে মৃতদের ৮০ শতাংশের বয়স ৫১ থেকে ৯০ বছরের মধ্যে।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের দাপটে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।

সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় ২২ ফেব্রুয়ারি থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৭৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৪ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status