২১ ফেব্রুয়ারি সোমবার রাতে বরগুনার পাথরঘাটায় অস্থায়ীভাবে নির্মিত একটি শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে। শহিদ মিনার ভাংচূর এর ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ মুক্তিযোদ্ধা রাজনীতিকসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জরিত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
এদিকে আগামীকাল সকাল ১০ মানববন্ধন কর্মসূচির ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল পোস্ট দিয়েছেন। এই মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার হুসেইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, এখন পর্যন্ত আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে তিনি এ ঘটনায় মামলা করারও নির্দেশ দিয়েছেন।