ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রাতের আঁধারে মুখে কাপড় বেঁধে মন্দির থেকে মূর্তি চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 February, 2022, 7:30 PM

রাতের আঁধারে মুখে কাপড় বেঁধে মন্দির থেকে মূর্তি চুরি

রাতের আঁধারে মুখে কাপড় বেঁধে মন্দির থেকে মূর্তি চুরি

নোয়াখালীর মাইজদীতে একটি মন্দির থেকে রাধা-গোবিন্দ মূর্তি চুরি হয়েছে। মন্দিরটিতে গত ৭০ বছরেও এমন চুরির ঘটনা ঘটেনি। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র দেবের মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, রোববার সারাদিন পুজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলো শয়ন করে রাখা হয়। কিন্তু সোমবার ভোর পাঁচটায় মন্দিরে ঢুকে দেখা যায় মূর্তিটি নেই।

মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে ভোররাত তিনটা ৩৬ মিনিটে মুখে কাপড় বেঁধে একজন মন্দিরে ঢুকে রাধা-গোবিন্দের বিগ্রহটি চুরি করেন।

তিনি জানান, গত ৭০ বছরেও মন্দিরে কোনো চুরির ঘটনা ঘটেনি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status