ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে সাবেক নেতার মাথা ফাটানোর অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 7:41 PM

ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে সাবেক নেতার মাথা ফাটানোর অভিযোগ

ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে সাবেক নেতার মাথা ফাটানোর অভিযোগ

মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। আমার সামনে এ রকম ঘটনা ঘটেনি।’

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক এক নেতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে।

সোমবার একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এ ঘটনা ঘটে।

আহত এহসানুল হক ইয়াসির মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। আর অভিযুক্ত বেনজীর হোসেন নিশি কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে ২০২০ সালের ২০ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় এই নেত্রীর বিরুদ্ধে। ওই ঘটনার মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন পান তিনি।

সোমবারের ঘটনায় আহত ইয়াসির নিউজবাংলাকে বলেন, ‘একুশের প্রথম প্রহরে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সঙ্গে মহানগরের অন্য নেতাসহ আমিও শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম। আমার ডান এবং বাম পাশে আমার দুই বন্ধু ছিল। আর অন্য পাশ দিয়ে বেনজীর হোসেন নিশিসহ কয়েকজন যাচ্ছিলেন।’

তিনি বলেন, ‘এ সময় কারা যেন ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে তার হাতে হাত লাগে কারও। এরপর উনি কিছুই না দেখে না বুঝে আমাদের এখানে এসে আচমকা আমার কপালে মোবাইল ফোন দিয়ে আঘাত করেন। এতে আমার মাথা ফেটে প্রচুর রক্ষক্ষরণ শুরু হয়।

‘পরে আমার সঙ্গে থাকা বন্ধুরা আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রক্ত বন্ধে আমার মাথায় চারটা সেলাই পড়েছে। আমি এই মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ভাইকে বিষয়টি জানিয়েছি। এ ঘটনার বিচার চাই।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি। তিনি বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। আমার সামনে এ রকম ঘটনা ঘটেনি।

‘তবে পরে আমি শুনেছি, মেয়েরা যখন বের হচ্ছিল তখন তাদের সঙ্গে হাতাহাতি হয়েছে। কিন্তু আমাকে নিয়ে অভিযোগ করার কারণটা বুঝলাম না।’

তার বিরুদ্ধে মারধরের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় জানালে নিশি বলেন, ‘সেই ঘটনার পরই আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যকে একাধিকবার ফোন দেয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status