ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সকালের কোন বদভ্যাসে বাড়ে গ্যাসের সমস্যা ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 12:45 PM

সকালের কোন বদভ্যাসে বাড়ে গ্যাসের সমস্যা ?

সকালের কোন বদভ্যাসে বাড়ে গ্যাসের সমস্যা ?

অনেকেরই সকালে চা পানের অভ্যাস রয়েছে। তবে কেউ কেউ চা পান করেন খালি পেটে। সাম্প্রতিক কয়েকটি গবেষণা বলছে, খালি পেটে চা পানের অভ্যাস শরীরের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে গরমকালে এটা বেশি ক্ষতি করে।

বিশেষজ্ঞদের মতে, চা খাওয়ার আগে ভারী কিছু না খেলেও অন্তত চায়ের সঙ্গে একটি বিস্কুট খেয়ে নেওয়া জরুরি। তবে ঘুম থেকে উঠেই খালি পেটে চায়ের কাপে চুমুক না দেওয়াই ভালো।

চায়ে ক্যাফিন নামক যৌগ রয়েছে। খালি পেটে এই যৌগ পাকস্থলীতে প্রবেশ করলে অম্লের পরিমাণ বাড়তে পারে। এর ফলে অনেক সময় বমি বমি ভাব, বুক জ্বালার মতো উপসর্গ দেখা দেয়। গ্যাসের সমস্যাও দেখা দেয় । দীর্ঘদিন ধরে খালি পেটে চা পানের অভ্যাস গ্যাসের সমস্যাকে আরও মারাত্মক করে তুলতে পারে।

চায়ে থিয়োফিলিন নামে আর এক যৌগ থাকে। এই যৌগ শরীরে পানির পরিমাণ হ্রাস করে। ঘুমিয়ে থাকা অবস্থায় শরীরে পানির পরিমাণ এমনিই কম থাকে। ঘুম থেকে উঠেই খালি পেটে চা খেলে সেই পরিমাণ আরও হ্রাস পায়। এর প্রভাব পড়ে কিডনিতে। চা খাওয়ার আগে অল্প কিছু খাবার বা তিন-চারটি বিস্কুট খেয়ে নিলে এই থিয়োফিলিন যৌগ কিছুটা দুর্বল হয়ে পড়ে। এতে শরীরে পানির পরিমাণ ঠিক থাকে।

চিকিৎসকদের মতে, ঘুম থেকেই উঠেই প্রথমে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে কিছুটা পানি খেয়ে নেওয়া জরুরি। কিছু ক্ষণ পর হালকা কোনও খাবার খেয়ে তার পর চায়ের কাপে চুমুক দিলে শরীর ও মেজাজ দু’টোই ফুরফুরে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status