মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সেই মোস্তাফিজ পেল জিপিএ ৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 2:24 PM
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সেই মোস্তাফিজ পেল জিপিএ ৫
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই মোস্তাফিজ জিপিএ ৫ পেয়েছে।
রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোস্তাফিজ এবার উপজেলার আমান উল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
ফল পাওয়ার পর অশ্রুশিক্ত কণ্ঠে মোস্তাফিজ জানান, আমার এ সাফল্য দেখে যেতে পারলেন না বাবা সাবেক ব্যবসায়ী মরহুম বিপ্লব আকন মা মাটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মরহুমা লায়লা জেসমিন মুন্নী।
বিপ্লব-মুন্নী দম্পতির দুই ছেলের মধ্যে মোস্তাফিজ বড়। ছোট ছেলে মুইন স্থানীয় বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
আমান উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. কাওসার উদ্দিন বলেন, ছেলেটি অত্যন্ত মেধাবী। পরীক্ষা চলাকালীন ওর মা মারা যায়। সেদিন মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা শেষ হওয়ার পর ওর উপস্থিতিতে জানাজা সম্পন্ন করা হয়। আফসোস এ সাফল্য দেখে যেতে পারেননি ওর বাবা-মা। ২০২০ সালে মোস্তাফিজের বাবা মারা যান।