ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নিরাপত্তা ইস্যুতে চীনের ৫৪ অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 1:49 PM

নিরাপত্তা ইস্যুতে চীনের ৫৪ অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত

নিরাপত্তা ইস্যুতে চীনের ৫৪ অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় চীনের ৫৪টিরও বেশি অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার এক বিবৃতিতে দেশটির সরকার চীনা অ্যাপ বন্ধের পরিকল্পনা করছে বলে জানায়।

যেসব অ্যাপ বন্ধের সম্ভাবনা রয়েছে-সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা-সেলফি ক্যামেরা, ভিবা ভিডিও এডিটর, অ্যাপ লক, ডুয়েল স্পেস লাইট প্রভৃতি।

এর আগে গত জুনে চীনের ৫৯টি অ্যাপ বন্ধ করে দিয়েছিল ভারত। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশটির সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ঝুঁকি হওয়ায় সব অ্যাপ বন্ধ করা হয়েছিল।

২০২০ সালের মে মাসে উভয় দেশের মধ্যে সীমান্ত ইস্যুতে উত্তেজনা শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০০ অ্যাপ বন্ধ করেছে ভারতের সরকার।

ওই বছরের জুন মাসে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রায় ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। তারপরই চীনা অ্যাপ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভারত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status