ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নায়কের প্রেমে পড়েছেন অমিতাভ বচ্চনের নাতনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 1:46 PM

নায়কের প্রেমে পড়েছেন অমিতাভ বচ্চনের নাতনি

নায়কের প্রেমে পড়েছেন অমিতাভ বচ্চনের নাতনি

বলিউডের বচ্চন পরিবারের সদস্য তিনি। কিন্তু লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝাঁ চকচকে পৃথিবী থেকে শতহস্ত দূরে অবস্থান নভ্যা নভেলি নন্দার। বড় পর্দায় মুখ দেখান না ঠিকই, তবে অমিতাভ বচ্চনের নাতনির প্রেম-বন্ধুত্বের গুঞ্জন চর্চার রসদ জোগায় অনেককেই। সম্প্রতি নতুন জল্পনা উস্কে দিয়েছে তার একটি ইনস্টাগ্রাম পোস্ট।

দিন কয়েক আগে হাসিমুখে নিজের একাধিক ছবি পোস্ট করেছিলেন শ্বেতা বচ্চন নন্দার কন্যা। সেই ছবিতে একটি হার্টের ইমোজি দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করেন বলিউডের এক উঠতি নায়ক। বেশ কয়েক মাস ধরেই বলিপাড়ায় গাঢ় হয়েছে তাদের প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, সকলের চোখের আড়ালে চুটিয়ে প্রেম করছেন তারা।

কিন্তু সম্পর্ক নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন নভ্যা বা তার নায়ক ‘প্রেমিক’। এখন প্রশ্ন হলো, কোন তারকাকে মন দিয়ে বসলেন ‘বিগ বি’র নাতনি?

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন নভ্যা। ২০১৯ সালে জোয়া আখতার পরিচালিত ‘গালিবয়’-এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান সিদ্ধান্ত। এরপর ‘বান্টি অউর বাবলি ২’, ‘গেহরাইয়াঁ’র মতো ছবিতে কাজ করে নিজের জায়গা পাকা করছেন বলিউডে।

অন্যদিকে, নভ্যা চান বাবাকে তার ব্যবসায় সাহায্য করতে। অভিনেত্রী হওয়ার ইচ্ছা তিনি কখনোই লালন করেননি। একাধিক সাক্ষাৎকারে সে কথা বলেছেন অভিষেক বচ্চনের ভাগ্নি। এই দুই মেরুর মানুষ একসঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা করছেন। কিন্তু এখনই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status