ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রীতেশের সঙ্গে বিচ্ছেদ, ভাঙলো রাখির ‘অবৈধ সংসার’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 1:25 PM

রীতেশের সঙ্গে বিচ্ছেদ, ভাঙলো রাখির ‘অবৈধ সংসার’

রীতেশের সঙ্গে বিচ্ছেদ, ভাঙলো রাখির ‘অবৈধ সংসার’

অভিনেত্রী রাখি সাওয়ান্ত ‘স্বামী’ রীতেশের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলো। তিনি বলেন, ‘অনুরাগী ও শুভানুধ্যায়ীরা, জানাতে চাই আমি আর রীতেশ আলাদা হতে চলেছি।’

১৩ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানান রাখি সাওয়ান্ত। রাখি লেখেন, ‘বিগ বস শো-র পর অনেক কিছু হয়েছে। যার মধ্যে অনেক কিছু আমার অবগত ছিল না, আমার হাতেও ছিল না। আমরা আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়ার চেষ্টা করেছিলাম, যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে। কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে আমাদের আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে ভালো। যাতে আমরা আলাদা আলাদাভাবে নিজেদের জীবন উপভোগ করতে পারি।’

রাখি তার পোস্টে আরও লেখেন, ‘আমাকে বোঝার জন্য, আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’

বেশকয়েক বছর ধরে রাখি নিজের বিয়ে ও বরের দাবি জানিয়ে এলেও ‘বিগ বস ১৫’-র ঘরেই প্রথম প্রবেশ করেন রীতেশকে নিয়ে। সেই সময় খোদ সলমন খানও প্রশ্ন তুলেছিলেন, ‘শো-র জন্য কোনো অভিনেতাকে তিনি ভাড়া করে নিয়ে আসেননি তো?’ এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে রীতেশের পরিচয়।

জানা যায়, এই ব্যক্তি মোটেও কানাডাবাসী নন। এর আরও একটি স্ত্রীও আছে তার। এমনকী, সমবাদ মাধ্যমের সামনে এসে মুখ খোলেন রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধ প্রিয়া। জানায়, তাদের এখনও আইনত বিচ্ছেদ হয়নি। তাদের একটি ছেলে রয়েছে। সঙ্গে রীতেশের ওপর নির্যাতনের অভিযোগও তুলেছিলেন স্নিগ্ধ প্রিয়া।

এর থেকেই বোঝা যায়, রাখি আর রীতেশের বিয়ে হলেও সেটা বৈধ নয়। যদিও দিনকয়েক আগেও রাখি রীতেশকে নিয়ে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি রীতেশকে নিয়ে খুব খুশি। আমি জানি আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। সে মোটেই তেমন নয়, যেমন ওকে সবাই দেখাতে চাইছে। আমি বেশ কিছু সময় ধরে ওর সঙ্গে আছি, তাই ওকে খুব ভালোভাবে বুঝি। ও বেলজিয়াম থেকে আসে তারপর বিগ বসের ঘরে প্রবেশ করে। ও আমাকে অনেক ভালোবাসা আর আদর দিয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status