ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির নিজেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 1:19 PM

সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির নিজেই

সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির নিজেই

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথমবারের মত উপেক্ষিত থাকলেন সাকিব আল হাসান। এই তারকা অলরাউন্ডার দল না পাওয়ায় দেশের ক্রিকেট অঙ্গনে রীতিমত ঝড় বয়ে যাচ্ছে। এরই মধ্যে সাকিবের দল না পাওয়ার কারণ জানিয়েছেন সাকিবের স্ত্রী শিশির।

নানা সময়ে সাকিবের হয়ে কথা বলেছেন শিশির। চলমান আলোচনা-সমালোচনার মধ্যেও এগিয়ে এলেন তিনিই। শিশির জানিয়েছেন, জাতীয় দলের খেলার কারণে সাকিব দল পাননি আইপিএলে।

আইপিএল চলাকালে বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা। ওয়ানডে সিরিজ আইপিএলের আগেই শেষ হয়ে যাবে, তবে টেস্ট সিরিজ শেষ হতে হতে শুরু হয়ে যাবে আইপিএল। আবার আইপিএলের শেষাংশে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিলেও শ্রীলঙ্কা সিরিজে অংশ নেয়ার কথা ছিল। এতে পুরো মৌসুমে তাকে পেত না আইপিএলের দলগুলো। এ কারণেই তাকে কোনো দল কেনেনি, এমন দাবি শিশিরের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার সাথে যোগাযোগ করেছিল, জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুমে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, এখানে আহামরি কোনো বিষয় নেই।’

সাকিব আইপিএলে দল না পাওয়ায় উদ্বেগের কিছু দেখছেন না শিশির। টাইগার অলরাউন্ডার দল না পাওয়ায় অনেকেই তার আইপিএল ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছেন। তবে শিশিরের প্রত্যাশা, আগামী বছরই আবার আইপিএলের মঞ্চে ফিরবেন সাকিব।

এ বিষয়ে শিশির লিখেছেন, ‘এটা কোনো সমাপ্তি নয়। আগামী বছর বলে একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হত। তাই দল পেলেও কি আপনারা এখনকার মত কথা বলতেন? নাকি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের বিচার-বিশ্লেষণে পানি ঢেলে দিলাম বলে দুঃখিত!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status