ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মতো বাংলাদেশের গানে নারগিস ফাখরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 1:29 PM

প্রথমবারের মতো বাংলাদেশের গানে নারগিস ফাখরি

প্রথমবারের মতো বাংলাদেশের গানে নারগিস ফাখরি

ভালোবাসা দিবসে চমক দেখালেন বলিউড নায়িকা নারগিস ফাখরি। বাংলা গানে এই প্রথম মডেল হলেন তিনি। তার সঙ্গে গানটিতে মডেল হয়েছেন সুপার মডেল আসিফ আজিম।

সোমবার ভালোবাসা দিবসে টিএম রেকর্ডসের নতুন গানটি প্রকাশিত হলো। ‘মনেরই খবর’ শিরোনামের এই গানটির কথাগুলো এমন—তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর?

কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান। এই গানের ভিডিওতেই মডেল হয়েছেন নারগিস ফাখরি। ক্লাসিক্যাল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানের স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী লুইপা বলেন, ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারবো, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যে গানগুলো শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান।

উচ্ছ্বসিত শামিম হাসান বললেন, গানটি যখন তৈরি হচ্ছিল ঐ বিশেষ মুহূর্তটির সাক্ষী আমি ছিলাম। ভাবতেই পারিনি আমার কণ্ঠেই গানটি তুলে দিবেন শ্রদ্ধেয় তাপস ভাই। আমার মতে এটি যুগ যুগ টিকে থাকার মতো একটি গান। শ্রোতাদেরও তেমনই ভালো লাগবে বলে আশা করছি।

টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status