ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলার কমিটি গঠন
এম এ হান্নান, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 February, 2022, 9:35 PM

বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলার কমিটি গঠন

বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলার কমিটি গঠন

বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১২ ফেব্রুয়ারী (শনিবার) বিকেল ৩ টায় বাংলাদেশ রিপোর্টাস ক্লাব লালমনিরহাট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার প্রধান উপদেষ্টা রংপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম মানিক এবং উপদেষ্টা দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক শেখ আব্দুল আলিমের উপস্থিতিতে  দৈনিক ডেলটা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি নুর আলমগীর অনু কে সভাপতি এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম সহিদুল ইসলাম কে  সাধারণ সম্পাদক করে বাংলাদেশ  রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ  রিপোর্টার্স ক্লাব লালমনিরহাট জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিরা হলেন,  দৈনিক ডেলটা টাইমসের জেলা প্রতিনিধি নুর আলমগীর অনু সভাপতি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সরকার  সহ সভাপতি, দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধ এম সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাগো নিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি রবিউল হাসান সাংগঠনিক সম্পাদক, যায়যায় দিনের উপজেলা  প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু কোষাধ্যক্ষ, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি জামাল বাদশাহ তথ্য বিষয়ক সম্পাদক, আমাদের রংপুরের স্টাফ রিপোর্টার মানজুরুল ইসলাম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সবুজ নিশান পত্রিকার প্রতিনিধি ওসমান গণী অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি এম হান্নান সরকার আইন বিষয়ক সম্পাদক এবং মামুনুর রশীদ মিঠু দপ্তর সম্পাদক।

এসময় বাংলাদেশ রিপোর্টাস ক্লাব জেলা শাখার প্রধান উপদেষ্টা রেজাউল করিম মানিক, নব গঠিত কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে এবং জেলার সংবাদ দেশের মানুষের কাছে তুলে ধরার আহবান জানিয়ে জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন এবং সুধী মহলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status