ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 February, 2022, 9:05 PM

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বসুদেব শীল নামের এক শিক্ষককে জুতাপেটা করেছে স্থানীয় নারীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরের দিকে কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বসুদেব শীল কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের গণিত বিভাগের শিক্ষক ও বান্দল গ্রামের যতীন শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রীকে শিক্ষক বসুদেব শীল তার বাড়িতে বসে প্রাইভেট পড়ান। আজ রোববার দুপুরে পড়া শেষে সব ছাত্রীকে ছুটি দিয়ে ওই ছাত্রীকে বাসায় রেখে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই ছাত্রী বাসায় গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এ সময় ওই ছাত্রীর মা এলাকার নারীদেরকে সাথে নিয়ে বাসায় গিয়ে শিক্ষক বসুদেব শীলকে জুতাপেটা করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, শিক্ষক প্রতিদিন সকলকে ছুটি দিয়ে আমার শরীরে হাত দিতেন। আজ তিনি আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। আমি দৌঁড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি আমার মাকে জানাই।

ওই ছাত্রীর মা বলেন, শিক্ষক বসুদেব যে ঘটনাটি ঘটিয়েছে আমি তার উপযুক্ত শাস্তি চাই। সে যেন ভবিষ্যতে আর এ ধরণের কাজ না করতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বসুদেব শীলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনে বারবার কল করলেও ফোনটিও বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি সত্য হলে শিক্ষক বসুদেব শীলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status