ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দুর্ঘটনা থেকে হাজারও ট্রেনযাত্রীর প্রাণ রক্ষায় সেই লায়েব পাচ্ছেন পুরস্কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 February, 2022, 8:25 PM

দুর্ঘটনা থেকে হাজারও ট্রেনযাত্রীর প্রাণ রক্ষায় সেই লায়েব পাচ্ছেন পুরস্কার

দুর্ঘটনা থেকে হাজারও ট্রেনযাত্রীর প্রাণ রক্ষায় সেই লায়েব পাচ্ছেন পুরস্কার

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় উত্তরা এক্সপ্রেস ট্রেনকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করে হাজারও যাত্রীর প্রাণ বাঁচানোয় সেই লায়েব উদ্দিন পাচ্ছেন পুরস্কার।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার শনিবার সন্ধ্যায় ওই পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেন।

লায়েব উদ্দিন উপজেলার আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুশাবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

জানা যায়, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙা দেখতে পান আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন।

বিষয়টি আড়ানী রেলস্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনের বুদ্ধিমত্তায় লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দেন। তার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে তাৎক্ষণিক রেললাইন মেরামত করে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, লায়েব উদ্দিন স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিন ধরে আড়ানী-পুঠিয়া সড়কের রেলক্রসিংয়ে গেটম্যান হিসেবে কাজ করতেন। নিয়োগ না থাকলেও তিনি মানুষের প্রাণ বাঁচাতে ওই কাজ করেছেন। তার বিষয়ে জানতে পেরে গত ১ জানুয়ারি থেকে তাকে অস্থায়ী গেটম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর কয়দিন পরই তার বুদ্ধিমত্তায় একটি ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। তার কর্মদক্ষতা মুগ্ধ করেছে। দু’একদিনের মধ্যে তাকে রেলের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status