ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভালুক মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই ভাইয়ের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 February, 2022, 12:38 PM
সর্বশেষ আপডেট: Saturday, 12 February, 2022, 12:40 PM

ভালুক মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই ভাইয়ের

ভালুক মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই ভাইয়ের

ভালুক মারতে নিজের বন্দুকে গুলি লোড করছিলেন এক ব্যক্তি। ভুলক্রমে ফায়ার হয়ে গুলি লেগে নিহত হন তার ভাই। আর সেই অনুশোচনা থেকে গুলিতে আত্মহত্যা করলেন আরেক ভাই। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকায়।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আঙিনায় চলে আসা একটি ভালুককে গুলি করতে বন্দুকে গুলি ভরছিলেন একজন। এ সময় গুলি বেরিয়ে গিয়ে সামনে থাকা ভাই গুরুতর আহত হন।

গুলি করার ঠিক আগে এক ভাই ৯১১-এ ফোন করে বলেছিলেন, তিনি একটি ভালুককে গুলি করতে যাচ্ছেন। তবে পুলিশ গিয়ে দুই ভাইকেই গুলিতে মৃত অবস্থায় পায়।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর সীমান্তের অদূরে অরেগনের জোসফিন কাউন্টিতে এ ঘটনা ঘটে। মৃতদের কারোই বিশদ পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

অরেগনে প্রায় ২৫ হাজার কালো ভালুকের বসবাস। এসব ভালুকের সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে অঙ্গরাজ্যের অধিবাসীদের প্রতি নির্দেশনা দেওয়া আছে। ঘটনাটি স্থানীয় শেরিফ এবং অরেগন স্টেট পুলিশ তদন্ত করছে।

‘এডুকেশনাল ফান্ড টু স্টপ গান ভায়োলেন্স’-এর এক হিসাব বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে ভুলবশত গুলি লেগে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status