ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এ কেমন চলে যাওয়া প্রজ্ঞার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 February, 2022, 8:56 PM

এ কেমন চলে যাওয়া প্রজ্ঞার

এ কেমন চলে যাওয়া প্রজ্ঞার

‘আমার কারো প্রতি কোনো আক্ষেপ ও অভিযোগ নেই। নিজের সব কিছু থাকার পর কিছুই করতে পারি নাই। আল্লার প্রতি সন্তুষ্ট থাকলেও পরক্ষণেই ভুলে যাই। আমি একটা অমানুষ, এই কাপুরুষত্ব নিয়ে বেঁচে থাকতে চাই না।

’ চিরকুটে এসব লিখেই নিজ কক্ষের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৩)।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকার নুর মোহাম্দ কালনের ছেলে। প্রজ্ঞা রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটিতে মাস্টার্সের (এলএলবি) শিক্ষার্থী ছিল। আরেক ছেলে এবার এসএসসি পরীক্ষার্থী। প্রায় ১৫ দিন আগে প্রজ্ঞা বাড়িতে আসেন। তার বাবা উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।  

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রজ্ঞা পরিবারের সঙ্গে নাশতা খেয়ে নিজের কক্ষে পড়তে যান। এর মধ্যে রাতের খাবারের সময় হলে তিনি বের না হয়ে আসায় পরিবারের লোকজন দরজা খুলে দেখতে পান প্রজ্ঞা ফাঁসিতে ঝুলছে। এ অবস্থায় ঝুলন্ত প্রজ্ঞাকে দ্রুত নামিয়ে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রজ্ঞার এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ-ই। এলাকার সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন জানায়, প্রজ্ঞা অত্যন্ত মেধাবী ও ভালো মনের মানুষ ছিল।  

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, চিরকুটে তেমন কিছুই নেই। তবে কিছু অভিমানের কথা লেখা রয়েছে। তার পরও তদন্ত হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status