ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কান্না থামিয়ে হাসল ইয়াসিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 February, 2022, 8:52 PM

কান্না থামিয়ে হাসল ইয়াসিন

কান্না থামিয়ে হাসল ইয়াসিন

পরিবারের হাল ধরতে কিশোর ইয়াছিন (১৩) অটোরিকশার প্যাডালে পা রেখেছে দেড় মাস আগে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কৌশলে তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় যাত্রীবেশে অচেনা দুই ব্যক্তি। এতে যেন ইয়াছিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার কান্নায় চোখের কোণে জল আসে উপস্থিত অনেকের।

ওইদিন গণমাধ্যমকে সংবাদ প্রকাশ হয়। এ ছাড়া আরো কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হয়। এরপর দেশ-বিদেশ থেকে অনেকেই ফোন করে ইয়াসিনের খোঁজখবর নেয় প্রতিনিধির মাধ্যমে।

লক্ষ্মীপুরে সেই ইয়াছিন অটোরিকশা উপহার পেয়েছে। ঢাকার বেসরকারি সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (পি ফর এইচ) উদ্যোগে তাঁকে নতুন রিকশা কিনে দেওয়া হয়েছে। কালের কণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের মাধ্যমে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিকশাটি হন্তান্তর করা হয়।

সেই কান্না থেমে এবার মুখে হাসি ফুটেছে কিশোর ইয়াসিনের মুখে। এ যেন অন্ধকারের মধ্যে একটি আলোর মশাল। নতুন অটোরিকশা পেয়ে খুশি ইয়াসিনের পরিবারও। রিকশা পেয়ে ইয়াছিন বলে, 'আমি খুব খুশি। এখন থেকে আমিই এই রিকশার মালিক। রিকশা চালিয়ে মা-বোনদের মুখে এবার খাবার তুলে দিতে পারব। '

রিকশা হস্তান্তরের সময় লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহের আলী ও ইয়াসিনের মা পেন্সি আক্তার, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন ও জুনাইদ আল হাবিব।

ইয়াছিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে। রিকশা পেয়ে ইয়াছিনের মা পেন্সি আক্তার বলেন, 'আমরা অসহায়। অভাবের কোনো মতো খেয়ে না খেয়ে বেঁচে আছি। ছেলেকেও লেখাপড়া করাতে পারিনি। এখন বেঁচে থাকার একটা অবলম্বন হলো। এ জন্য সাংবাদিক ও রিকশাদানকারী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। '


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status