ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 February, 2022, 8:47 PM

অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু

অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু

ঘরে ছোট ভাই-বোনের সঙ্গে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরী সালমা আক্তার (১৩) ওই এলাকার কৃষক ইমাম হোসেনের মেয়ে।

ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকতপারে সবজিক্ষেতে কাজ করতে যান।

এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে নিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর চাচা শরীফ উদ্দিন বলেন, 'আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজিক্ষেতে কাজ করছিল। এ সময় সালমা তার সহপাঠীদের খেলা দেখানোর সময় গলায় ফাঁস লাগে। সালমার বড় ভাই আবদুল্লাহ মাদরাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনের লাশ দেখতে পেয়ে চিৎকার করে। গলা থেকে পেঁছানো ওড়না খোলেও সে। তার চিৎকার শুনে সবজিক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। '

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে অভিনয় দেখাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। '


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status