ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন তিন শিল্পী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 8:59 PM

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন তিন শিল্পী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন তিন শিল্পী

বাংলাদেশের বেসরকারি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন নন্দিত নৃত্যশিল্পী লায়লা হাসান, শিবলী মোহাম্মদ এবং শামীম আরা নীপা। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বাংলাদেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নৃত্যকলা বিভাগ খোলার অনুমতি পেয়েছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে প্রথিতযশা নৃত্যশিল্পী লায়লা হাসান জানান, নৃত্যের উচ্চশিক্ষা লাভের যে সুযোগ রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিল তার জন্য সত্যি তাদের কাছে আমরা কৃতজ্ঞ; তাদেরকে সাধুবাদ জানাই। এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি।

খ্যাতনামা নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ বলেন, বাংলাদেশের ভিন্নধারার বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সংগীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইনের পাশাপাশি নৃত্যকলা বিভাগ চালুর মাধ্যমে সৃজনশীলতার চর্চাকে উচ্চশিক্ষার অঙ্গনে প্রতিষ্ঠার পথ প্রসারিত হলো। সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ।

একুশে পদকপ্রাপ্ত নন্দিত নৃত্যশিল্পী শামীম আরা নীপা বলেন, আমাদের দেশে শিক্ষার্থীরা যেন নৃত্যকলা নিয়ে উচ্চশিক্ষা নিতে পারে, এরকম একটা বড় চাওয়া ছিল। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সেই সুযোগ তৈরি করে দিয়েছে-নৃত্যজগতের জন্য এটি একটি সুসংবাদ। এই নৃত্যকলা বিভাগের সূচনায় থাকতে পারাটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশবরেণ্য সংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status