ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হোয়াটসঅ্যাটে নতুন ফিচার যুক্ত হলো আইফোন ব্যবহারকারীদের জন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 6:49 PM

হোয়াটসঅ্যাটে নতুন ফিচার যুক্ত হলো আইফোন ব্যবহারকারীদের জন্য

হোয়াটসঅ্যাটে নতুন ফিচার যুক্ত হলো আইফোন ব্যবহারকারীদের জন্য

একের পর এক নতুন ফিচার যোগ করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার আইওএস ইউজারদের জন্য যোগ হতে চলেছে নতুন হোয়াটসঅ্যাপ ক্যামেরা ইউআই বা ইউজার ইন্টারফেস। ফিচারটি উপলব্ধ হয়েছে আইওএস ২২.৪.০.৭২ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে।

পাশাপাশিই সুইচ ক্যামেরা আইকনটিও হোয়াটসঅ্যাপ রিডিজাইন করেছে। এত দিন ফোনের স্ক্রিনের নিচের দিকে খুব সাম্প্রতিক ছবিগুলোতে একটি হরাইজন্টাল বার দেখা যেত। সেখানে হরাইজন্টাল মিডিয়া বার রিপ্লেস করা হয়েছে একটি নতুন বাটনের মাধ্যমে, যার সরাসরি গ্যালারিতে যাওয়া যাবে।

আজ থেকেই এই পরিবর্তনগুলো বিটা টেস্টারদের জন্য কার্যকর হয়েছে। পরবর্তী আপডেটে হোয়াটসঅ্যাপ ক্যামেরায় আরও উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখা যাবে বলে জানিয়েছে ডব্লুএবিটা ইনফো।

এর আগে, ক্যামেরা আইকনের উপরে একটি হরাইজন্টাল বার দেখা যেত যা এই নতুন আপডেটের সঙ্গে সরানো হচ্ছে। হরাইজন্টাল বারটি ঠিক সামনে একটি প্রিভিউ দেখায়, কিন্তু এই নতুন আপডেটটি আপনাকে গ্যালারিতে যাওয়ার জন্য একটি অতিরিক্ত ট্যাপ করতে বাধ্য করবে যদি আপনি কোনো মিডিয়া ফাইল শেয়ার করতে চান।

এদিকে আরও একটি আপডেট ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম অ্যাপে ডার্ক থিম নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর আগে ইউজার ইন্টারফেসের জন্য বিভিন্ন আকর্ষণীয় ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ যেমন, মাইনর অ্যানিমেশন, চ্যাট বাবলের জন্য পরিণত ডিজাইন ইত্যাদি।

ডব্লুএবিটা ইনফোর রিপোর্টে বলা হয়, আপনি যদি উইন্ডোজের ডার্ক থিমটি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন, হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয় ভাবে থিমটিকে ডার্ক সেট করছে। বিকল্প উপায় হিসেবে, আপনি হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি বেছে নিতে পারেন। আবার যখন আপনি একটি ভিন্ন থিম ব্যবহার করতে চাইবেন, তখন আপনাকে সেই পরিবর্তনগুলো দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ রিস্টার্ট করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status