ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দিনাজপুরের জনসাধারণের মাঝে ২০ হাজার মাস্ক বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 February, 2022, 6:47 PM

দিনাজপুরের জনসাধারণের মাঝে ২০ হাজার মাস্ক বিতরণ

দিনাজপুরের জনসাধারণের মাঝে ২০ হাজার মাস্ক বিতরণ

দিনাজপুরের খানসামায় করোনা প্রতিরোধে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তিগত উদ্যেগে দিনভর মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধান।

তিনি খানসামার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও জনসাধারণের মাঝে ২০ হাজার মাস্ক ও ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। গত ৪ দিন ধরে এসব বিতরন করা হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত খানসামা উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসাধারণের মাঝে প্রায় ৩ হাজার মাস্ক বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রধান।

এর আগে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ৬ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের মাঝে এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

এছাড়াও জনসাধারণের মাঝে বিতরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদকে এক হাজার কম্বল এবং জেলা পরিষদ হতে প্রদত্ত শতাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status