ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
২২ ফেব্রুয়ারি ঢাবির ১ম বর্ষের সশরীরে ক্লাস শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 February, 2022, 1:29 PM
সর্বশেষ আপডেট: Friday, 11 February, 2022, 1:31 PM

২২ ফেব্রুয়ারি ঢাবির ১ম বর্ষের সশরীরে ক্লাস শুরু

২২ ফেব্রুয়ারি ঢাবির ১ম বর্ষের সশরীরে ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। নতুন ভর্তি হওয়া ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান বলেন, প্রথমবর্ষে ভর্তিকৃতদের কয়েকটি মাত্র ক্লাস হয়েছিল। আগামী ২২ তারিখ থেকে পুনরায় তাদের শ্রেণি কার্যক্রমে নিয়ে আসা হবে। আমাদের পরিকল্পনাগুলো করোনার সামগ্রিক পরিস্থিতের ওপর নির্ভর করবে। পরিস্থিতি আশানুরূপ হলে বাকি ক্লাসগুলোকেও এগিয়ে নিতে পারবো।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সরকারি বিধিনিষেধ না থাকলে সব বর্ষের ক্লাসগুলো আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নেওয়া হবে। বিধিনিষেধ কিছুটা থাকলেও প্রথমবর্ষের শিক্ষার্থীদের সরাসরি শ্রেণিকার্যক্রমে নিয়ে আসা হবে। কেননা, তারা অনেকটা পিছিয়ে পরেছে। এমনিতেই দেড় বছর পিছিয়ে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status