ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যে দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করতে মরিয়া দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 1:34 PM

যে দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করতে মরিয়া দীপিকা

যে দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করতে মরিয়া দীপিকা

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সফল এই অভিনেত্রীর শিডিউল পাওয়া পরিচালকদের কাছে চাঁদ আনার সমান। সেই দীপিকাই নাকি এক অভিনেতার সঙ্গে কাজ করার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। নিজের মুখেই জানালেন তিনি এই কথা। কে সেই অভিনেতা? এই মুহূর্তে দীপিকার পছন্দের জুনিয়র এনটিআর।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, আশা করি আমার বলা কথা কারও মধ্যে বিরোধ তৈরি করবে না। তবে আমি জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চাই। আল্লুর সঙ্গেও কাজ করতে চাই। কিন্তু এনটিআরকে নিয়ে আমি এই মুহূর্তে বেশি ভাবসি। তার পারসোনালিটি মারাত্মক। দীপিকা আরও জানান বাহুবলী ও আরআরআর পরিচালক রাজামৌলীর সঙ্গেও কাজ করতে চান তিনি।

বলিউডে দক্ষিণী অভিনেতাদের দাপট ক্রমশই প্রখর হয়ে উঠছে। সম্প্রতি 'পুষ্পা' তারই প্রমাণ। এছাড়াও আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে রাজামৌলী পরিচালিত 'আরআরআর'। সেখানেও রয়েছেন দুই দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ। ছবিটিতে রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণও।

খবর অনুযায়ী, এই ছবিতে ২০ মিনিটেরও কম সময়ের জন্য রয়েছেন আলিয়া। অন্যদিকে এই ছবির জন্য় মাত্র সাতদিন শিডিউল ছিল অজয় দেবগনের। মাত্র ২০ মিনিটের জন্য আলিয়ার পারিশ্রমিক ৯ কোটি টাকা। আর এই ক্যামিও চরিত্রের জন্য অজয়ের পারিশ্রমিক ৩৫ কোটি টাকা। সূত্রের খবর, উত্তর ভারতের দর্শকদের প্রেক্ষাগৃহে আনার জন্যই নাকি ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়া হয়েছে।

ছবিতে কম সময়ের জন্য থাকলেও আলিয়া এবং অজয়ের চরিত্রগুলি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজামৌলি। দুই দক্ষিণী তারকার সঙ্গে সমান তালে অভিনয় করেছেন আলিয়া। অজয়ের চরিত্রকেও এ ছবির প্রাণ বলে তকমা দিয়েছেন পরিচালক। ছবির দুই প্রধান নায়ক সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এনটিআর। তারাই এই ছবির প্রাণকেন্দ্র। আর চালিকাশক্তি অজয়-আলিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status