ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রিন্স চার্লস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 11:10 AM

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রিন্স চার্লস

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রিন্স চার্লস

ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যত উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাসে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উইনচেস্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল চার্লসের। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তার করোনা পজিটিভ আসে।

২০২০ সালের মার্চে তিনি করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হন।

তবে, ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

টিকা নেওয়া সত্ত্বেও করোনায় আক্রান্ত ডেনমার্কের রানী ও স্পেনের রাজা

এর আগে গত বুধবার সন্ধ্যায় ব্রিটিশ মিউজিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিন্স চার্লস। সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাচেস অব কর্ণওয়েল ক্যামিলা ও যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক। তবে, তার স্ত্রীর করোন নেগেটিভ ফলাফল এসেছে।

গত দুই দিন আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজসিংহাসনে আরোহণের ‘প্লাটিনাম জুবিলি’ উৎসব পালন করা হয়। সে উৎসবে প্রিন্স চার্লস ও তার স্ত্রী যোগ দিয়েছিল।

সম্প্রতি, ইংল্যান্ডে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাবে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status