ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদিতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 11:08 AM

সৌদিতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

সৌদিতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) দুপুরে এই হামলা চালায় বলে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

আরব নিউজ ও এএফপি জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে একটি আন্তঃসীমান্ত হামলা নস্যাৎ করে দিয়েছে সৌদি বিমান বাহিনী। সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান-সমর্থিত হুতিরা প্রাণঘাতী ড্রোন উৎক্ষেপণ করেছে।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বিমানবন্দর ব্যবহারকারী বেসামরিক মানুষ এবং বিমানবন্দরের কর্মীরাই ছিল হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু।ড্রোনটি ধ্বংস করে দেওয়া হলে সেটির খণ্ডাংশ টুকরো টুকরো হয়ে বিমানবন্দরে পড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। তাদের কারও নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

রয়টার্স জানিয়েছে, হামলার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

উল্লেখ্য, হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দেওয়ার পর সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status