ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ওয়েব দুনিয়ায় মাধুরী, প্রথম সিরিজ নেটফ্লিক্সে (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 11:14 AM

ওয়েব দুনিয়ায় মাধুরী, প্রথম সিরিজ নেটফ্লিক্সে (ভিডিও)

ওয়েব দুনিয়ায় মাধুরী, প্রথম সিরিজ নেটফ্লিক্সে (ভিডিও)

বলিউডের বহু তারকাই এখন নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়াতে। সেই তালিকায় নতুন সংযোজন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজের নাম ‘দ্য ফেম গেম’।

বলিউডের ডান্সিং ডিভা মাধুরী। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে তার নাচে মুগ্ধ হয়ে যান দর্শকরা। সিরিজেও তিনি এমনই এক তারকার চরিত্রে অভিনয় করেছেন। গ্ল্যামারের দুনিয়ার দর্শকদের কাছে পারফেক্ট জীবন অনামিকা আনন্দের।  নাম, প্রতিপত্তি, অর্থ, সবই রয়েছে তার। কিন্তু গ্ল্যামারের এই ছটার নেপথ্যে তারকার জীবন কেমন? কী রহস্য লুকিয়ে রয়েছে তাঁর সম্পর্কের জটিল আবর্তে? এই গল্প নিয়েই তৈরি ‘দ্য ফেম গেম’। ছবিতে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। এছাড়াও রয়েছেন মানব কউল। এই সিরিজে সম্ভবত এক অভিনেতা ভূমিকায় রয়েছেন মানব। ছাড়াও সিরিজে অভিনয় করেছেন সুহাসিনী মুলে, মুসকান জাফেরি, লক্ষ্যবীর শরণ।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন মাধুরী। তারপর দর্শকদের মনের মোহিনী হয়ে ওঠেন। মাঝে পরিবারের দায়িত্ব সামলাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন। কিন্তু তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। ২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেন মাধুরী। ছবি হিট না হলেও তার নাচের জাদু দর্শকদের মুগ্ধ করে।

পরে ছোটপর্দাতেও দেখা যায় বলিউড ডিভাকে। নাচের শো এর বিচারক হিসেবে দায়িত্ব সামলান তিনি। এবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী। ২৫ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে তার প্রথম ওয়েব সিরিজ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status