ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ঘরে স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অনশন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 8:04 PM

ঘরে স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অনশন

ঘরে স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অনশন

ঢাকার ধামরাইয়ে ঘরে স্বামী-সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। তবে প্রেমিক গোলাম মোস্তফা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বুধবার রাত ৮ টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা জালসা বালিয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

গ্রামবাসীরা জানান, বালিয়াপাড়া জালসা গ্রামের বাক প্রতিবন্ধীর স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে বিয়ের কথা বলে গোলাম মোস্তফা পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কথামত বিয়ে করতে কালক্ষেপণ করায় ওই গৃহবধূ ঘরে স্বামী ও দুই সন্তান রেখে মোস্তফার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এসময় গোলাম মোস্তফার পরিবারের লোকজন ওই গৃহবধূকে বেদম মারধর করেন।

গ্রামবাসীরা বলেন, মোস্তফা খারাপ প্রকৃতির লোক। এর আগে জালসা গ্রামের এক মেয়েকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করেছিলেন। সেই মামলা এখনও কোর্টে চলমান আছে।

এ বিষয়ে বালিয়াপাড়া জালসা গ্রামের বাসিন্দা ও গাঙ্গুটিয়া  ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোলাইমান হোসেন বলেন, রাশেদার স্বামী প্রতিবন্ধী হওয়ায় মোস্তফা তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। পরে আজকে রাশেদা বিয়ের দাবি নিয়ে মোস্তফার বাড়িতে গিয়ে উঠেছে।

এ বিষয়ে মোস্তফার চাচাতো ভাই সোলাইমান হোসেন সোলাই বলেন, বিয়ের দাবিতে ওই গৃহবধূ মোস্তফার বাড়িতে অনশনে বসেছে। বিষয়টি নিয়ে চিন্তায় আছি। মোস্তফাতো পালিয়েই খালাস। যত সমস্যা আমাদের মাথায়।

এ বিষয়ে ধামরাই থানার এসআই আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status