ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বন্ধু হত্যায় ৫ বন্ধুর যাবজ্জীবন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 8:00 PM

বন্ধু হত্যায় ৫ বন্ধুর যাবজ্জীবন

বন্ধু হত্যায় ৫ বন্ধুর যাবজ্জীবন

কক্সবাজারে বন্ধুদের হামলায় নিহত মেহেদী হাসান হত্যা মামলায় ৫ বন্ধুর যাবজ্জীবন দিয়েছেন আদালত।  একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম। এদের মধ্যে ফারুক ও শাহেদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত (পিপি-১) মোজাফফর আহমদ হেলালি বলেন, মেহেদী হাসানকে হত্যার দায়ে ২০১০ সালের ২২ এপ্রিল ৫ জনের নামোল্লেখ করে সদর থানায় মামলা করেন নিহতের বাবা।  দীর্ঘ তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি হুমায়ুনকে বাদ দিয়ে মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগরকে যুক্ত করে এজাহারনামীয় বাকি চারজনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। আদালত  চার্জ গঠন করে দীর্ঘ যুক্তিতর্ক শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

অতিরিক্ত পিপি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেখান থেকে মামলার ব্যয় বাবদ ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে। বাকি টাকা ভিকটিমের মা রোজিনা আক্তারকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status