ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
যাত্রীছাউনি থেকে যুবকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:47 PM

যাত্রীছাউনি থেকে যুবকের লাশ উদ্ধার

যাত্রীছাউনি থেকে যুবকের লাশ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে যাত্রীছাউনি থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভীরহাট যাত্রীছাউনি থেকে তার লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে পাঠায় পুলিশ।

এলাকাবাসী জানান, অপরিচিত ওই যুবক রোববার বিকালে হাটে এসে ঘুরাফেরা করে রাতে যাত্রী ছাউনিতে ঘুমায়। পরদিন শৈত্য প্রবাহের কনকনে ঠাণ্ডায় কাতর হলে খিচুনি দিয়ে সেখানে অসুস্থ্য হয়ে পড়ে।

স্থানীয়রা তাকে পাগল ভেবে শীত নিবারণের জন্য গরম কাপড় দেয়। খাবার দিলে সামান্য একটু খায়। মাঝে-মধ্যে খিচুনি দেওয়ায় তার অবস্থা খারাপের দিকে যায়। পরে ওই যাত্রীছাউনিতে বুধবার রাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরিফ জানান, এখনো অজ্ঞাত ওই যুবকের লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status