ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:45 PM

আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি

আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি

বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধ থামেনি। প্রায়ই দুই দেশ একে অপরের প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে। নতুন করে আজারবাইজান অভিযোগ করছে, ফের আর্মেনিয়ার সেনারা তাদের সেনা অবস্থান লক্ষ্য করে গুলি চালিয়েছে।

বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কালবাজার সংলগ্ন আর্মেনিয়ার ইয়োকহারি সরজা স্থাপনা থেকে তাদের সেনাবাহিনীর জেইলিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে গোলা নিক্ষেপ করেছে। আজারবাইজানের সেনাবাহিনীও হামলার মোক্ষম জবাব দিয়েছে।

পার্বত্য অঞ্চল নাগোর্নো-কারাবাখ সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল। নব্বইয়ের দশকের শুরুতে এক যুদ্ধে আর্মেনিয়ার সহায়তায় জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটি দখল করে নেয়। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধাবস্থায় উপনীত হয়।

দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মস্কোয় ম্যারাথন আলোচনার পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status