ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:50 PM

মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে!

মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, এমবাপ্পেকে ধরে রাখতে নতুন কৌশল নিতে যাচ্ছে পিএসজি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে নাকি মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেবেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি।

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমাবাপ্পের। এরপর রিয়াল চাইলেই তাকে দলে ভেড়াতে পারবে। তবে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো অনড় অবস্থানে পিএসজি। যেকোনো মূল্যে ঘরের ছেলেকে ধরে রাখতে চাইছে তারা। শেষ চেষ্টা হিসেবে তাই নতুন এ কৌশল মনস্থির করেছে ফ্রেঞ্চ পরাশক্তিরা।

পিএসজিতে বছরে ২০১ কোটি টাকা বেতন পান এমবাপ্পে, যেখানে মেসির বেতন দ্বিগুণেরও বেশি, ৪৬২ কোটি টাকা। এমবাপ্পেকে ধরে রাখতে মেসির এ বেতনের চেয়েও বেশি অর্থ দিতে রাজি পিএসজি।

শুধু মেসির চেয়ে বেশি বেতন দিয়ে নয়; ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও আনার চেষ্টা করছে পিএসজি। সেটিও এমবাপ্পের কারণেই। ২৩ বছর বয়সী তারকার পছন্দের ফুটবলার রোনালদো।

তাছাড়া জিনেদিন জিদানের কোচিংয়েও খেলার ইচ্ছে আছে এমবাপ্পের। জিদান এ মুহূর্তে কোনো দলের দায়িত্বে নেই। মরিসিও পচেত্তিনোকে বিদায় করে আগামী মৌসুমেই তাই জিদানকে কোচ করে আনার পরিকল্পনা করে রেখেছে পিএসজি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status