ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ফের মুখোমুখি আরবাজ-মালাইকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 12:47 PM

ফের মুখোমুখি আরবাজ-মালাইকা

ফের মুখোমুখি আরবাজ-মালাইকা

আবারও একসঙ্গে দেখা গেছে বলিউডের আলোচিত সাবেক দম্পতি মালাইকা অরোরা ও আরবাজ খানকে। ছেলে আরহান খানকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে দেখা হয় তাদের। আরহান খান বিদেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনার জন্য ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রোববার মালাইকাকে ধূসর রঙের জ্যাকেট এবং টাইট প্যান্ট পরে দেখা গেছে। পায়ে স্পোর্টস সু ও মাথায় খোঁপা বেঁধে খুব ক্যাজুয়াল লুকে ধরা দেন এ নায়িকা। ডেনিম জিনসের সঙ্গে সাদা টি-শার্ট পরেছিলেন আরবাজ। মহামারি করোনা সতর্কতায় দুজনের মুখেই ছিল মাস্ক। আরহানের পরনে সবুজ ট্র্যাক স্যুট। হাতে জ্যাকেট ছিল।

মালাইকাকে আলিঙ্গন করতে দেখা যায় আরহানকে। তাকে দেখতে আসা অন্যদেরও শুভেচ্ছা জানান তিনি। মালাইকাকে সাবেক স্বামী আরবাজের সঙ্গে কথা বলতে দেখা যায়।

ইনস্টাগ্রামে এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে এ ভিডিও শেয়ার করা হয়েছে। নেটিজেনরা আরবাজ ও মালাইকার ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আরবাজ ও মালাইকার ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন— ‘বাবা-মা হিসেবে ছেলের জন্য যেভাবে তারা দায়িত্ব পালন করছেন, তা ভালোবাসি’।

কেউ কেউ লিখেছেন— ‘সহ-অভিভাবকত্ব’ সঙ্গে ভালোবাসার ইমুজি জুড়ে দিয়েছেন।

কেউ লিখেছেন— ‘দেখে ভালো লাগছে, তারা একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ’।

প্রসঙ্গত ১৯ বছর বৈবাহিক সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। আরবাজ ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ডেটিং করছেন। তবে ছেলে আরহানের দায়িত্ব মা-বাবা দুজনেই সামলান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status