ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
লতা মঙ্গেশকরকে নিয়ে ঐশ্বরিয়ার হৃদয়স্পর্শী পোস্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 12:42 PM

লতা মঙ্গেশকরকে নিয়ে ঐশ্বরিয়ার হৃদয়স্পর্শী পোস্ট

লতা মঙ্গেশকরকে নিয়ে ঐশ্বরিয়ার হৃদয়স্পর্শী পোস্ট

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা ভারত।  বলিউড-টালিউডে এখন শোকের মাতম। হাজারো কালজয়ী গানের স্রষ্টার অভাব সহজে পূরণ হওয়ার নয়।

বলিউড-টালিউডের বহু ব্যবসাসফল ছবির গানে সুর দিয়েছিলেন লতা। তার গানে কণ্ঠ মিলিয়েছেন কাজল, ঐশ্বরিয়া, মাধুরী, রানী মুখার্জি, ক্যাটরিনা, আলিয়াদের মতো নায়িকারা।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড নায়িকারা। সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই টুইটারে একটি আবেগঘন পোস্ট করেছেন।
 
ইনস্টাগ্রামে বচ্চনবধূ লিখেছেন— ‘ভাষা হারিয়ে ফেলেছি আপনার বিদেহী আত্মা শান্তিতে থাকুক এই প্রার্থনা, লতাজি স্রষ্টা আপনার মঙ্গল করুন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। পর পারে ভালো থাকুন।’

ঐশ্বরিয়া তার পোস্টে শ্রদ্ধার ইমোজি জুড়ে দিয়েছেন।
শুধু তাই নয়, বলিউড সেনসেশন তার ইনস্টাগ্রামে লতা মুখার্জির একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন।

তার স্বামী অভিষেক বচ্চনও লতা মঙ্গেশকরের মৃত্যুতে আবেগী বার্তা দিয়েছেন।  লিখেছেন— ‘আজ আমরা আমাদের সবচেয়ে বড় সময়কে হারিয়েছি। আমরা সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছি।  স্বর্গীয় সুর ও প্রতিভা দিয়ে আমাদের মুগ্ধ করার জন্য লতাজি আপনাকে অনেক ধন্যবাদ।
 
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status