ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
আইপিএল ২০২২: দেখে ‍নিন কে কোন দলের অধিনায়ক হচ্ছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 12:31 PM

আইপিএল ২০২২: দেখে ‍নিন কে কোন দলের অধিনায়ক হচ্ছেন

আইপিএল ২০২২: দেখে ‍নিন কে কোন দলের অধিনায়ক হচ্ছেন

কয়েকদিন পরই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২০২২ আইপিএলের নিলাম। একে ঘিরে ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া অধিকাংশ দল অধিনায়ক ঠিক করে ফেলেছে। চ্যানেল 24

তবে কয়েকটি দল এখনও দলনায়ক চূড়ান্ত করেনি। আশা করা হচ্ছে, নিলামের আগেই তা ঠিক করে ফেলবে তারা। পরে নিজ নিজ দল সাজাতে আসন্ন মেগা নিলামে পছন্দের খেলোয়াড় কিনতে অংশ নেবেন সেসব অধিনায়ক। একনজরে তাদের তালিকা দেখে নিন-

চেন্নাই সুপার কিংস

বরাবরের মতো এবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে মহেন্দ্র সিং ধোনির হাতে। সেই ২০০৮ সাল থেকে দলটির ক্যাপ্টেন তিনি। ধোনির নেতৃত্বে কয়েকবার শিরোপাও জিতেছে তারা। এবারও তার ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মুম্বাই ইন্ডিয়ানস

রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। ফলে এবারও দলটির অধিনায়ক থাকছেন তিনি। তার বিকল্প কাউকে ভাবেনি তারা।

দিল্লি ক্যাপিটালস

তরুণ উইকেটকিপার রিশভ প্যান্টের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। এবার তাকে অধিনায়ক করেছে তারা।

রাজস্থান রয়্যালস

গত মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন সাঞ্জু স্যামসন। এবারও তিনিই থাকছেন। ঐতিহাসিক নিলামে তাকে নিজের মতো করে দল সাজানোর সুযোগ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স হায়দরাবাদ

সবশেষ আইপিএলে দলটির দলনায়ক ছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। এবারও তাকে ধরে রেখেছে তারা। ফলে তিনিই হচ্ছেন তাদের অধিনায়ক।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

আইপিএলে এটি নতুন দল। শুরুতেই অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকে বেছে নিয়েছে তারা। তাকে ঘিরেই যাত্রা শুরু করছে দলটি।

আহমেদাবাদ

এটিও আইপিএলে নতুন দল। তবে নিজেদের পুরো নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে অধিনায়কের নাম ঘোষণা করেছে তারা। এর নেতৃত্বে থাকছেন তারকা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিগত কয়েক মৌসুমে দলটির দলপতির দায়িত্ব পালন করেছেন বিরাট কোহলি। সম্প্রতি সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ফলে দলটির নেতৃত্বে আসছেন নতুন অধিনায়ক।

কলকাতা নাইট রাইডার্স

গত মৌসুমে ওপার বাংলার দলটির অধিনায়কত্বে ছিলেন ইংল্যান্ডের সুপারস্টার ইয়ন মরগান। তবে এরই মধ্যে তাকে ছেড়ে দিয়েছে তারা। ফলে এবার নতুন পাচ্ছে কেকেআর।

পাঞ্জাব কিংস

গত মৌসুমে পাঞ্জাবের দায়িত্বে ছিলেন কেএল রাহুল। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে চলে গেছেন তিনি। ফলে নতুন কাপ্তান পাচ্ছেন তারাও।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শেষ তিন দলের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন দেশি-বিদেশি একাধিক খেলোয়াড়।

সেই তালিকায় রয়েছেন ইয়ন মরগান, স্টিভ স্মিথ, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসি, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, রবিচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিকের মতো ম্যাচ উইনাররা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status