ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সড়কে একসঙ্গে ৪ ভাই নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 12:49 PM

সড়কে একসঙ্গে ৪ ভাই নিহত

সড়কে একসঙ্গে ৪ ভাই নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে পূজা শেষে মহাসড়ক পার হতে গিয়ে পিকআপভ্যানচাপায় চার ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন ভাই ও এক বোন।

মঙ্গলবার ভোর ৫টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন হাসিনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), ও চম্পক সুশীল (৩০)।

আহতরা হলেন— সরন সুশীল, রক্কিত সুশীল, প্লাবন ও হীরা সুশীল। হতাহতরা সবাই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত সুরেশ চন্দ্র সুশীলের সন্তান।

ডুলহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, নিহতদের বাবা সুরেশ বিগত ১০ দিন আগে পরলোক গমন করেন। এ কারণে সনাতন ধর্মমতে সুরেশের সাত ছেলে ও এক মেয়ে ভোরবেলা ক্ষৌর কর্ম (মাথার চুল ফেলে দেওয়া) সম্পন্ন করতে হাসিনাপাগার তিন রাস্তার স্থানীয় মন্দিরে যান।
মন্দির থেকে ক্ষৌরকর্ম শেষে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। তাদের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। বাকি চারজনের অবস্থাও গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status