|
বায়োডেটা দেখে লাইফ-পার্টনার বেছে নিচ্ছে নবীন প্রজন্ম!
নতুন সময় ডেস্ক
|
|
বায়োডেটা দেখে লাইফ-পার্টনার বেছে নিচ্ছে নবীন প্রজন্ম! কী এই সিভি ডেটিং মাধ্যম? ধরা যাক অর্ক আর দেবপ্রিয়ার কথায়৷ দু’জনেই কর্মজগতে মহাব্যস্ত৷ অর্ক একজন ব্যস্ত মিডিয়া প্রফেশনাল আর দেবপ্রিয়া চাকরি করে তথ্যপ্রযুক্তি সংস্থায়৷ ধরাবাঁধা নিয়মে কাটে না এঁদের দু’জনের জীবন৷ উপযুক্ত জীবনসঙ্গী বাছতে তাই দু’জনেই হাত বাড়িয়েছে বিজনেস সাইটের দিকে৷ সিভি ডেটিংয়ের মাধ্যমেই দু’জনে দু’জনকে খুঁজে পেয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, এখন চাকরি খোঁজার জন্য প্রত্যেক চাকুরিজীবীই বিভিন্ন বিজনেস সাইটে নিজেদের সিভি বা বায়োডেটা আপলড করেন৷ এই সিভিতে লেখা থাকে চাকুরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগের ঠিকানা, চাকরির যাবতীয় তথ্য, বিশেষ কোন কাজে দক্ষতা, ভাষাগত যোগ্যতা মায় বিশেষ কোন শখের কথাও৷ আধুনিক প্রজন্মের মতে চাকরির জন্যই নিজেদের বায়োডেটাতে কোন ভুল তথ্য কেউ পারতপক্ষে দেয় না৷ তাই সিভি দেখেই এখন চাকরির পাশাপাশি জীবনসঙ্গীও বেছে নিচ্ছে নবীন প্রজন্ম৷ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
