ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 12:50 PM
সর্বশেষ আপডেট: Saturday, 22 January, 2022, 1:01 PM

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি

ওমান-আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হতেই চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হতেই ঢামাডোল বেজে উঠেছে আরেকটির। পরপর দুই বছরে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের গ্রুপিং। বাংলাদেশ এবার খেলবে সরাসরি সুপার টুয়েলভ পর্বে এবং সুপার টুয়েলভে বাংলাদেশ রয়েছে ভারত-পাকিস্তানের গ্রুপ-২ তে। বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ড থেকে উঠে আসা দুটি দল।

আইসিসি শুধু গ্রুপিংই প্রকাশ করেনি। সূচিও জানিয়ে দিয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা ‘এ’ গ্রুপ রানারআপদের। ২৪ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, ২৭ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)।

আগামী (২০২২) টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি:

১ম ম্যাচ: বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানারআপ, ২৪ অক্টোবর, বেলেরিভ ওভাল, হোবার্ট।

২য় ম্যাচ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি।


৩য় ম্যাচ: বাংলাদেশ-গ্রুপ ‘বি’ বিজয়ী, ৩০ অক্টোবর, দ্য গ্যাবা, ব্রিসবেন।

৪র্থ ম্যাচ: বাংলাদেশ-ভারত, ২ নভেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড।

৫ম ম্যাচ: বাংলাদেশ-পাকিস্তান, ৬ নভেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status