ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
হয়ে গেল রাজ-পরীর গায়ে হলুদ, আজ বিয়ে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 12:52 PM
সর্বশেষ আপডেট: Saturday, 22 January, 2022, 12:58 PM

হয়ে গেল রাজ-পরীর গায়ে হলুদ, আজ বিয়ে

হয়ে গেল রাজ-পরীর গায়ে হলুদ, আজ বিয়ে

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণিন’ এর সেটে গিয়েই প্রেম। এরপর গোপনে সেসময় বিয়েও সেরেছেন নিজেরা! চলতি মাসে এ সমস্তই প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজ।

এবার দুই তারকার পরিবারের ইচ্ছায় ঘরোয়া আয়োজনে হলো রাজ-পরীর হলুদ ছোঁয়া! শনিবার হবে বিয়ের আয়োজন!

এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। শুক্রবার সন্ধ্যায় রাজ-পরীর বাসায় দুই তারকার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সাথে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও উপস্থিত ছিলেন।

এই নির্মাতা জানান, ঘরোয়া আয়োজনে রাজ-পরীর গায়ে হলুদ সম্পন্ন হলো শুক্রবার সন্ধ্যায়। এতোদিন যেহেতু রাজ-পরী তাদের প্রেম, সম্পর্ক ও বিয়ের খবর গোপন রেখেছিল, ফলে স্বভাবতই তাদের পরিবারও বিষয়টি জানতে পারেনি। তাই আনুষ্ঠানিকতারও সুযোগ ছিলো না। এখন সেই আনুষ্ঠানিকতা ঘরোয়াভাবে ওরা করছে।

পরীর পরিবার ও নিকট আত্মীয়সহ রাজের মা-বাবাও এদিন হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম।

গত ১০ জানুয়ারি রাজ-পরী দুজনেই গণমাধ্যমকে জানান, গেল অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। আর চলতি মাসেই নিশ্চিত হন যে তাদের ঘরে সন্তান আসছে।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। বাতাসে উড়ে তাদের প্রেমের গুঞ্জন।


এরপর গেল নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরো উস্কে দেয়। ১০ জানুয়ারি রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দেন এই তারকা দম্পতি। যার পর পরই তাদের বিয়ে ও পরীর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

এদিকে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status