ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঘন কুয়াশায় দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 12:03 PM

ঘন কুয়াশায় দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১

ঘন কুয়াশায় দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এতে তার সহকারী আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপচালক মাছুদ আলী (৩৫) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বালু বাজারের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
 
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল জানান, প্রচণ্ড কুয়াশার মধ্যে আজ সকালে ঢাকাগামী একটি বাসের সাথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বগুড়া থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মাছুদ আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় তার সহকারী একই এলাকার দুর্লভপুর গ্রামের মনোরঞ্জনকে (৩৬) গুরুতর আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status